Correct Answer: Option B
Fiber Optic Cable হচ্ছে ডাই- ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরণের খুব সরু ও নমনীয় কাঁচতন্তর আলোক নল ও আলো নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম।
Fiber Optic Cable এ তিনটি অংশ থাকে।
যথা-
১) কোর(Core),
২) ক্ল্যাডিং(Cladding),
৩) জ্যাকেট(Jacket)।
∎ এই ক্যাবলের সুবিধাসমুহঃ
- আলাের গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন।
- উচ্চ ব্যান্ডউইডথ সম্পন্ন।
- বিদ্যুৎ চৌম্বক প্রভাব (Electro Magnetic Interference - EMI) বা ইএমআই (EMI) হতে মুক্ত। কারণ অপটিক্যাল ফাইবার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না বিধায় চৌম্বক ক্ষেত্র কোনাে প্রভাব বিস্তার করতে পারে না।
- নির্ভুল ডেটা আদান-প্রদান করে।
- পরিবেশের তাপ-চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।
- আকারে ছােট, ওজন অত্যন্ত কম এবং সহজে পরিবহনযােগ্য।
- শক্তির ক্ষয় করে কম।
- ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গােপনীয়তা বেশি।
- রিপিটারসহ অনেক দুরে দুরে স্থাপন করতে হয় না।
- সঠিকভাবে ডেটা স্থানান্তর বা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোনাে বাধা প্রদান করতে পারে না।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions